দেশব্যাপী এটিএম হেমায়েত স্মরণে দুআ দিবস পালন

দেশব্যাপী এটিএম হেমায়েত স্মরণে দুআ দিবস পালন

দেশব্যাপী এটিএম হেমায়েত স্মরণে দুআ দিবস পালন

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার সারাদেশে দোয়া দিবস পালন করেছে। দেশের মসজিদগুলোতে বাদ জুম’আ একযোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পূর্ব শাহরানে বাদ জুম’আ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম কবির, মাওলানা এইচ এম সাইফুল ইসলামসহ ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হবার নয়। হেমায়েত উদ্দিন রহ. জীবনভর ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দেশে ইসলামী শাসন কায়েমে নিরলসভাবে চেষ্টা করে গেছেন। তিনি অন্যায় ও তাগুতি শক্তির মোকাবেলায় আপোসহীন সংগ্রাম করে গেছেন। নেতৃবৃন্দ বলেন, এটিএম হেমায়েত উদ্দিন বহুগুণে গুনান্বিত একজন প্রতিবাদী মানুষ ছিলেন। তিনি সকালে কুরআনের খাদেম তৈরীর কাজে নিয়োজিত ছিলেন, দিনের দ্বিতীয় অংশ শিক্ষিত জাতি তৈরীতে নিয়োজিত থাকতেন আর তার পরবর্তী অংশে তিনি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। ইসলামী ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি আমরণ চেষ্টা করে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাঁর সকল নেককাজগুলোকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ২৭ অক্টোবর রাজধানীর কাজী বশির মিলনায়তনে ‘অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের রহ. জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

যেসকল জেলায় দোয়া মাহফিল একযোগে পালিত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, মোমেনশাহী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম মহানগর, বি-বাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা জেলা দক্ষিণ, উত্তর ও পশ্চিম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ মৌলভী, রাজশাহী, কুড়িগ্রাাম, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর জেলায় পৃথক পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পীরসাহেব চরমোনাই’র অভিনন্দন : দেশব্যাপী জেলায় জেলায় বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ.-এর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল কর্মসূচি সফল করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জেলা নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *