মুসলিম উম্মাহর শান্তি কামনায় ফরিদপুরের ইসলাহী ইজতেমা সমাপ্ত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় ফরিদপুরের ইসলাহী ইজতেমা সমাপ্ত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় ফরিদপুরের ইসলাহী ইজতেমা সমাপ্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেক এবং এক হওয়ার আহ্বান জানিয়ে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা আয়োজিত তিনব্যাপি ইসলাহী ইজতেমা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর উপস্থিতিতে আখেরি মোনাজাত পরিচালন করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি ও রাজধানীর মহাখালীর আই.পি.এইচ মসজিদের খতীব মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী।

মোনাজাতের আগে ইসলাহী বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে এবং নবীজী সা.-কে আমলে রাখতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে এবং নবীজীকে আমলে রাখো, তাহলে জান্নাত তোমার জন্য অনিবার্য হবে।

কষ্ট-মুজাহাদার মধ্যেই ঈমানের স্বাদ উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, দ্বীনের পথে দুঃখ-কষ্ট সহ্য করার মানসিকতা সৃষ্টি হওয়া এবং দুনিয়ার সকল বিষয়ের উপর ইসলামকে প্রাধান্য দেয়ার মানসিকতা অর্জন করতে হবে। আসলে ঈমানের স্বাদ তো কষ্ট-মুজাহাদার মধ্যেই বিদ্যমান। যেমন, হযরত আইয়ুব আ., হযরত ঈবরাহিম আ., হযরত বেলাল হাবশি রা. কষ্টের মধ্যের ঈমানের প্রকৃত স্বাদ পয়েছেছিলেন।

ঈমান সবসময় চর্চা রাখার আহ্বান জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, ঈমানের চর্চা করে অন্তর সজিব রাখতে হবে। ঈমানের চর্চা করলে ঈমান বৃদ্ধি পায়। ইবাদতে স্বাদ আসে। অন্তর সজিব হয়। মন শান্ত হয়।

বাতাসে শুদ্ধতা ছড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, বাতাস নষ্ট হয়ে গেছে। বাতাসে এখন দুর্নীতি, মিথ্যা, গীবত, পরনিন্দা ও সবরকমের পাপাচারের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বাতাসে নেক আমলের শুদ্ধতা ছড়িয়ে দিয়ে, আল্লাহ ও তাঁর নামের জিকির করে, বাতাসকে ভারী করতে হবে।

নেক হও, এক হও, আল্লাহর রহমতের দিকে আসো জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে নেক এবং এক হওয়ার কোন বিকল্প নেই। নেক আমল করে, নেক এবং এক হয়ে আল্লাহর রহমতের দিকে ফিরে আসলো পৃথিবীতে শান্তি আসবে। কারণ, আল্লাহ আমাদের ডাকছেন। আইসো, আইসো, আমার কাছেই আইসো। এখানেই তোমাদের নাজাত ও মুক্তি।

ইজতেমা শেষে বাড়িতে গিয়ে ইসলাহী ইজতেমার আমলগুলোর প্রতি যত্নবান থাকা কথা উল্লেখ করে আল্লামা মাসঊদ আগত মুসল্লীদের উদ্দেশে বলেন, ভাই! আমরা এখানে যেসব আমল করেছি, সেসব আমল যেন বাড়িতে গিয়ে ভুলে না যাই। আমাদের এই আমলগুলো যেন অভ্যাহত থাকে। আমরা এই আমলগুলো পরিবারের সবাইকে নিয়ে সবসময় করার চেষ্টা করবো। এই প্রতিজ্ঞা করি এখানে বসে থাকতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *