বেফাকের শীর্ষ দুই আলেমের জন্য দুআ কামনা
পাথেয় রিপোর্ট : বেফাকুল মাদারিসিল আরাবিয়ার দুই শীর্ষ আলেম গুরুতর অসুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। ২৭ অক্টোবর ২০১৯ রোববার বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নিজস্ব প্যাডে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি ও হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়ার কো-চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী দা.বা. নিজ বাড়িতে অসুস্থ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অন্যতম সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দা.বা. খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্যাডে দেশের সব দ্বীন দরদি মানুষের কাছে আহ্বান জানানো হয়।


