রোববার মৌলভীবাজারে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

রোববার মৌলভীবাজারে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা

পাথেয় রিপোর্ট : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে মৌলভীবাজার ইকরা বাংলাদেশ মিলনায়তনে ১০ নভেম্বর রোববার এক দিনব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত এ ইসলাহী ইজতেমা রোববার দুপুর ২টা থেকেই শুরু হবে। এতে সামগ্রিকভাবে মানুষ গঠনমূলক যাবতীয় আমল হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কারী মোহাম্মদ শামসুল হক।

মৌলভীবাজার ঘরগাঁও হেমায়াতুল ইসলাম টাইটেল মাদরাসার মুহতামিম কারী মোহাম্মদ শামসুল হক পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার থেকেই শুরু হচ্ছে মৌলভীবাজারের এক দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা মৌলভীবাজার যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে এক দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহ, ফরিদপুরে করেছি। মৌলভীবাজারে আপনারা আসুন। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *