শায়খে বাঘা সিলেটবাসীর জন্য রহমত স্বরূপ : আল্লামা মাসঊদ

শায়খে বাঘা সিলেটবাসীর জন্য রহমত স্বরূপ : আল্লামা মাসঊদ

শায়খে বাঘা সিলেটবাসীর জন্য রহমত স্বরূপ : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : শাইখুল ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর খলিফা, মুস্তাজাবুত দাওয়া, আল্লামা বশীর আহমদ শায়খে বাঘা (রহ.) সিলেটবাসীর জন্য রহমত স্বরূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ তাআলা যেমন নবীজীকে বিশ্বজগতের হেদায়ত ও নাজাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন, ঠিক এমনি ভাবেই অঞ্চলে অঞ্চলে আল্লাহ কিছু মানুষকে রহমত বানিয়ে পাঠিয়ে থাকেন। আল্লাহ শায়খে বাঘা (রহ.)-কে সিলেটবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাদ আসর আল্লামা বশীর আহমদ শায়খে বাঘা (রহ.) ফাউন্ডেশন, বাঘা, গোলাপগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও দেয়া মাহফিলে ক্লাসিক্যাল কমিউনিটি সেন্টারে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

শায়খে বাঘা (রহ.) আল্লাহ তাআলার দোস্ত ছিলেন জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব বলেন, শায়খে বাঘা (রহ.) ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যখন যেই দুআই করতেন আল্লাহ তাআলা তা কবুল করে নিতেন। তিনি বান্দার জন্য আল্লাহর রহমত টেনে নিয়ে আসতেন।

আল্লামা মাসঊদ বলেন, শায়খে বাঘা (রহ.)-এর রহমত পেতে হলে তাঁর অনুসরণ করতে হবে। তাঁর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। শুধু মাত্র স্মরণ সভা ও দেয়া মাহফিলে আয়োজন করলে হবে না, বরং তাঁর মত সুন্নতের পাবন্দি ও আল্লাহওয়ালা হতে হবে।

স্মরণ সভা ও দেয়া মাহফিলে অংশ গ্রহণের আগে শায়খে বাঘার কবর জিয়ারত করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমি অনেক ওলী আল্লাহ, পীর বুযুর্গের কবর জিয়ারত করেছি। বহু বছর আগে কুতুবুল আলম, ইমামে রব্বানী হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.)-এর কবর জিয়ারত করার পর হৃদয় যে শান্তি, যে সুকুন অনুভব করেছি, আজ শায়খে বাঘা (রহ.)-এর কবর জিয়ারত করে এই শান্তি অনুভব করছি হৃদয়ে।

বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব, জামিআ ইকরা বাংলাদেশে সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, আল্লামা বশীর আহমদ শায়খে বাঘা (রহ.)-কে আমরা দেখিনি। তবে তাঁর জীবনের অলৌকিক ঘটনাবলি শুনে শুনেই বড় হয়েছি।

স্মরণসভা ও দেয়া মাহফিলের সার্বিক পরিচালনা করেন মাওলানা মসরুর আহমদ, সঞ্চালনা করেন মাওলানা তামীম ফরীদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর ধনতলা মাদরাসা মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামা রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ, মৌলভীবাজার ঘরগাঁও হেমায়াতুল ইসলাম টাইটেল মাদরাসার মুহতামিম কারী মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, সিলেট বারুতখানা মহিলা মাদরাসার মুহতামিম মুফতী আব্দুস সালাম, কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, হাফিজ আব্দুল্লাহ গাজীনগরী প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হোসাইন বাহুবলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নুরুদ্দীন জামালী, মাওলানা আবু বক্কর সরকার, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা আব্দুর রহমান লায়েস, মাওলানা জাফর ইকবাল, মাওলানা ফজসে রব, মাওলানা আব্দুর রহমান লায়েস, মাওলানা এনামুল হক ও মাওলানা নজরুল ইসলাম।
গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *