মানবিক কোহলি নাইমের জন্য ভারতীয় ফিজিওকে ডেকে আনলেন

মানবিক কোহলি নাইমের জন্য ভারতীয় ফিজিওকে ডেকে আনলেন

মানবিক কোহলি নাইমের জন্য ভারতীয় ফিজিওকে ডেকে আনলেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় ফিজিওকে ডেকে আনলেন বাংলাদেশের ক্রিকেট স্তম্ভ বিরাট কোহলি ক্রিকেট মাঠেই মানবিক হয়ে উঠলেন। নাইমের চিকিৎসার জন্য নিজেদের চিকিৎসককে ডেকে মাঠে নিয়ে এলেন তিনি।

ভারতীয় পেসারদের দাপটে রীতিমত কাঁপছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। টপঅর্ডার তো দাঁড়াতেই পারেনি। সাত নাম্বারে নেমে লিটন দাস যা একটু প্রতিরোধ গড়তে চেয়েছিলেন, তাকেও বাউন্সারের আঘাতে মাঠ ছাড়তে বাধ্য করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

ওই ঘটনার পর বেশি সময় লাগেনি। শামিরই আরেকটি বিষাক্ত বাউন্সার মাথার হেলমেটে আঘাত হানে মোহাম্মদ নাইমের। বাংলাদেশের ফিজিও তখন লিটনকে নিয়েই ব্যস্ত। নাইমের শুশ্রুষা করবে কে?

এমন অবস্থায় চিন্তিত হয়ে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খেলার প্রতিপক্ষ ভুলে নাইমকে সেবা দেয়ার জন্য নিজেদের ফিজিওকেই মাঠে আনার ব্যবস্থা করেন তিনি। আম্পায়ার অনুমতি দিলে ফিজিও নিতিন প্যাটেল ঢুকেন মাঠে, নাইমকে প্রাথমিক চিকিৎসাও দেন।

প্রতিপক্ষের প্রতি কোহলির দলের এমন সম্মান দেখানোর ঘটনায় বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোহলিদের ‘গেম স্পিরিটের’ প্রশংসা করছেন সবাই।

একজন সমর্থক লিখেছেন, ‘মাঠে স্পিরিট অব ক্রিকেট দেখা গেল। ক্রিকেট তো এটাই।’ আরেক ভারতীয় সমর্থক একটু মজা করেছেন এভাবে, ‘ভারতীয় খেলোয়াড়রা এমন : আমরা আঘাত করব, আবার বাঁচাবও!’

আরেকজন লিখেছেন, ‘এই মানসিকতাটা দারুণ। প্রথমে আঘাত করব, তারপর করব চিকিৎসা। মজা করলাম। ভারতীয় দলের পক্ষ থেকে দারুণ আচরণ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *