কুরআনী চেতনা ছড়িয়ে দিন বিশ্বময় : মুফতী আমীন পালনপুরী

কুরআনী চেতনা ছড়িয়ে দিন বিশ্বময় : মুফতী আমীন পালনপুরী

কুরআনী চেতনা ছড়িয়ে দিন বিশ্বময় : মুফতী আমীন পালনপুরী

আবরার আবদুল্লাহ :: কুরআনের ছায়ায় সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআনের প্রতি বিশ্বাস, বিশুদ্ধভাবে কুররআন তিলাওয়াত, কুরআনের অর্থ উপলব্ধি করা, কুরআনী জীবন গঠন করা এবং বিশ্বময় কুরআনী চেতনা ছড়িয়ে কুরআনময় পৃথিবী গড়ে তোলা আমাদের দায়িত্ব৷ কুরআনের ইযযত-সম্মান ও উন্নতি অগ্রগতির গ্যারেন্টি দেয়৷ কথা বলছিলেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও একাধিক বইয়ের লেখক মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী৷

সোমবার জামিয়া কাসেমিয়া মোনেনশাহীতে উলামা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

নবীজীকে পরিপূর্ণ অনুসরণের আহ্বান জানিয়ে মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী বলেন, নবীজীর প্রতি আমাদের ঈমান ও বিশ্বাস স্থাপন করতে হবে, রাসুলকে মানতে হবে খাতামুন নাবিয়ীন হিসেবে এবং নবীজীর ভালোবাসায় সুন্নাহর আলোকে সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআন ও সুন্নাহর আলোকে গড়তে হবে আমাদের জীবন৷ সুন্নাহর ছায়ায় কাটাতে হবে মুসলিমের জীবন৷

তিনি আলোচনা শেষে জামেয়া কাসেমিয়া পরিদর্শন করে এবং জামেয়ার পড়ালেখার মান, ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্বমানের একটি জামেয়া (বিশ্ববিদ্যালয়) এর জন্য দুআ করেন৷

জামেয়া কাসেমিয়ার ব্যবস্থাপনায় উলামা সম্মলেন আরও আলোচনা করেন, দেশের প্রবীন আলেম মাওলানা ওমর ফারুক সন্দিপী, জামিয়া ইসলামিয়া সেহরা ময়মনসিংহের মুহতামিম শাইখুল হাদীস মাওলানা আনওয়ারুল হক, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম ময়মনসিংহের শাইখুল হাদীস মুফতী আহমদ আলী, ইবনে খালদুন ইনস্টিটিউটের পরিচালক লাবীব আব্দুল্লাহ প্রমুখ৷

জামেয়া কাসেমিয়ার মোমেনশাহীর মুদীর মাওলানা নূর আহমদ কাসেম বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত মেহমান উলামায়ে কেরামের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জামেয়া কাসেমিয়া মোমেনশাহীর উন্নতি অগ্রগতির জন্য দুআ কামনা করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *