লঞ্চ ছাড়তে শুরু করেছে সদরঘাট থেকে

লঞ্চ ছাড়তে শুরু করেছে সদরঘাট থেকে

লঞ্চ ছাড়তে শুরু করেছে সদরঘাট থেকে

পাথেয় রিপোর্ট : নৌযান শ্রমিকদের কর্মবিরতির পর লঞ্চ ছাড়তে শুরু করেছে সদরঘাট থেকে। নৌযান শ্রমিক ও কর্মচারীদের সারাদেশে চলমান কর্মবিরতির মধ্যের পর লঞ্চ ছাড়ে। সকাল থেকে বেশকিছু লঞ্চ ছাড়লেও এখন পর্যন্ত দূরপাল্লার কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

ঢাকা নদীবন্দর (সদর ঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মো. আলমগীর কবীর শনিবার দুপুরে বলেন, সকাল থেকে ১২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। এরমধ্যে কিছু কিছু লঞ্চের মাস্টার না থাকায় ছাড়া সম্ভব হয়নি।
বিকেলে দূরপাল্লার লঞ্চগুলো চলাচল করবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার পর থেকে এ কর্মবিরতি শুরু হয়।

বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাত ১২টার পর থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।

এর ফলে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের নৌ বন্দরগুলোতে শনিবার অনেকটা অচলাবস্থা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সচিবালয়ে ফেডারেশনেরে নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়- নৌপরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেবেন মালিক। এটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না-তা তদারকি করবে নৌ পরিবহন অধিদফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *