মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী : অধীররঞ্জন

মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী : অধীররঞ্জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ চলছেই। তাতেই আরো খানিকটা ঝাঁজ বাড়িয়ে দিলেন দেশটির লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এনআরসি নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় অধীররঞ্জন বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।

অধীররঞ্জন চৌধুরী বলেন, এনআরসি এনআরসি এনআরসি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, ‘আমাদের’ কী হবে!’ তিনি বলেন, সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে!

তিনি বলেন, সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?’

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন, দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।

সূত্র : দ্য ওয়াল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *