হকপন্থীদের আশির্বাদ জমিয়েত উলামা

হকপন্থীদের আশির্বাদ জমিয়েত উলামা

হকপন্থীদের আশির্বাদ জমিয়েত উলামা

কানাইঘাট প্রতিনিধি (সিলেট) : জমিয়েত উলামা বাংলাদেশকে এ দেশের হকপন্থী আলেম উলামা ও সাধারণ মানুষের জন্য অনেক বড় আশির্বাদ হিসেবে উল্লেখ করেছেন জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ ইদ্রিস শায়খে লক্ষীপুরী। তিনি বলেন, জমিয়তে উলামার সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সব বাতিলের মোকাবেলায় জমিয়তে উলামা, আনসার ও তালাবা নিরলস ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

সোমবার (০২ ডিসেম্বর) বিকালে স্থানীয় ইসলামিয়া কমিউনিটি সেন্টারে জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট পৌর শাখার কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পৌর জমিয়তে তালাবার সাবেক সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদের সভাপতিত্বে ও হাফেজ মারুফ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী সংগঠনের ভাবধারা ও আকাবিরদের আদর্শ তুলে ধরেন।

নীতি আদর্শ ঠিক রেখে জমিয়ত করার আহ্বান জানান।

কাউন্সিল অধিবেশনে মাওলানা রায়হান উদ্দিনকে সভাপতি, হাফিজ মারুফ আহমদকে সাধারণ সম্পাদক, মৌলভী মিজান নূরীকে সাংগঠনিক সম্পাদক ও মৌলভী আশরাফ হোসাইনকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জমিয়তে তালাবা কানাইঘাট পৌর কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, জমিয়তে উলামার কেন্দ্রীয় সহ সভাপতি শামসুদ্দীন দুর্লভপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী, সিলেট জেলা জমিয়তে উলামার সহ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ শাকির, কানাইঘাট উপজেলা জমিয়তে উলামার সহ সম্পাদক মাও. ক্বারী মাসুক আহমদ, সিলেট জেলা জমিয়তে আনসারের সদস্য সচিব মাওঃ হারিছ উদ্দিন, জমিয়তে তালাবা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওঃ ইমাদ উদ্দিন লাহিন, সাধারণ সম্পাদক মাও. আসআদ আহমদ, যুগ্ম সম্পাদক মৌলভী জুনায়দে শামসী, সিলেট জেলা জমিয়তে তালাবার সদস্য সচিব মাও. আমিনুল হাসান নাহিদ, জমিয়তে তালাবা কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক মাও. হাফিজ এহসানে এলাহী, সদস্য সচিব হাফিজ মারুফ আল জাকিরপ্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *