মুর্শিদাবাদে প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষকদের শাস্তির দাবীতে হিন্দ জমিয়তের মিছিল

মুর্শিদাবাদে প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষকদের শাস্তির দাবীতে হিন্দ জমিয়তের মিছিল

পাথেয় রিপোর্ট : হায়দ্রাবাদে পশু চিকিৎসক ড. প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের শাস্তির দাবীতে মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামা হিন্দ প্রতিবাদ মিছিল করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জমিয়ত উলামা হিন্দের জেলা জমিয়তে সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রিয়াঙ্কা রেড্ডির মত আর কাউকে যেন ধর্ষিতা হতে না হয় এর জন্য গর্জে উঠুন। যারা ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করেছে, তাদের ভারতবর্ষের আদালতে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

তিনি বলেন, আমরা ভারতের একজন নারীকে হারিয়েছি। নারী মানে দেশের সম্পদ, নারী না হলে ভারতবর্ষের প্রজন্ম আগামীতে ব্যর্থ হবে আমাদের, মানবতা চরমভাবে অপমানিত হবে এই উদ্দেশ্যে আমাদের প্রতিবাদী মিছিল।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা সম্পাদক মোজাফফর খান, মুফতি জাহিদুল ,মাওলানা তহিদুল ইসলাম, মুক্তার হোসেন, আসিরুদ্দিন সদরুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন খন্দকার, ওমর ফারুক, মুফতি সিরাজুল ইসলাম, হাফেজ জাহাঙ্গীর, মেহেরুল ইসলাম মইনুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *