‘দুর্নীতিবাজদের কারণেই দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে পড়ছে’
পাথেয় রিপোর্ট :: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, রাষ্ট্রীয় সম্পাদ আত্মসাৎকারী, দুর্নীতিবাজ বিদেশীদের দালালদের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্ঠি হচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে পড়েছে। যে কারণে কল কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। শ্রমিকরা পাওনা আদায়ে অনশনের মত কর্মসূচী পালন করছে। তিনি বলেন, বুয়েটের ছাত্র আবরার হত্যা, ঢাকসু বিপি নুরুর উপর হামলাকারীরা দেশ ও মানবতার শত্রু।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে দাওয়াতী কর্মসূচী উপলক্ষে অনুষ্ঠিত দায়িত্বশীল তারবিয়তে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ শাহাদাৎ হোসেন প্রাধানিয়ার পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল তারবিয়তে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী মুহেব্বুল্লাহ কাজেমী, মহানগর দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি মুফতী সিদ্দিকুর রহমান ও মাওলানা আব্দুর রহমান কোব্বাদী।
অধ্যাপক আশরাফ আলী আকন, নীতি নৈতিকতা না থাকার কারণে দলীয় পদ পদবী ব্যবহার করে এক সময়ের ভিখারী জনগনের রক্ত চুষে আজকে শত শত কোটি টাকার মালিক হয়েছে। এ চোরদের রাজনীতি পরিহার করে আল্লাহ ভীরু লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি সকলের প্রতি আহবান জানান।


