তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: হবিগঞ্জের উমেদনগর মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি শোক জানিয়ে বলেছেন, দেশের আরও একজন বিদগ্ধ আলেমেদ্বীন আমরা হারালাম। আমার প্রিয় উস্তাদ আল্লামা আশরাফ আলী রহ.-এর শোক না কাটতেই আরও একজন দ্বীনের রাহবারকে হারালাম। আল্লাহ তাআলা তার রুহের মাগফেরাত করুন। জান্নাতের দরজা বুলুন্দ করে দিন।

৫ জানুয়ারি ২০২০ রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এক শোকবার্তায় এসব কথা বলেন।

প্রসঙ্গত, পৃথিবীর লাখো লাখো ভক্তকুলকে কাঁদিয়ে চলে গেছেন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। আল্লামা হবিগঞ্জী আজ ৫ জানুয়ারি ২০২০ রোববার অসুস্থবোধ করলে তাকে একজন ডাক্তারসহ হবিগঞ্জ থেকে সিলেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। শেরপুরে পৌঁছালেই আল্লামা হবিগঞ্জী ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন।

উল্লেখ্য, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. ১৩৫৯হি. মোতাবেক ১৯৩৮ই. এ জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা শাইখ আব্দুন-নূর রহ.(মৃত: ১৯৯৮ইং)। তিনি নিজ এলাকায় ‘মুহাদ্দিস সাহেব হুযুর’ নামে ছোট-বড় সকলের নিকট পরিচিত। মাঝারি গড়নের। জ্যোতির্ময় চেহারার অধিকারী। যেন নূরের আভা টিকরে পড়ছে। খুব সহজেই মানুষরে দৃষ্টি আকর্ষণ হয়। প্রায় আশি বছর বয়স। হবিগঞ্জ শহরের অদূরে ‘কাটাখালী’ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মলাভ করেন। তাঁর পিতা শাইখ আব্দুন-নূর রহ.ছিলেন বিজ্ঞ আলিম ও সমাজ সংস্কারক। শাইখ তাফাজ্জুল হক দা.বা.এর নানা হলেন, আল্লামা আসাদুল্লাহ রহ.। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির একজন মুজাহিদ ছিলেন। হবিগঞ্জ এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ সংস্কারকও ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *