বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় জুমার জামায়াত অনুষ্ঠিত

 বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় জুমার জামায়াত অনুষ্ঠিত

 বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় জুমার জামায়াত অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: লাখো লাখো মুসল্লির অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র জুমুআর নামাজ। কাকরাইলের মরুব্বী মাওলানা যুবাইর আহমদ জুমার নামাজের ইমামতি করেছেন বলে জানা গেছে। ইজতেমার মূল মাঠে জায়গা হয়নি মুসল্লিদের। বাইরের মাঠে, ইজতেমা প্যান্ডেলের বাইরেও নামাজে দাঁড়াতে হয়েছে অনেক কাফেলাকে। আশপাশের মসজিদ, মাদরাসা, খানকা খোলে দেয়া হয়েছে আগত মুসল্লিদের জন্য। আর এ কারণেই সবচেয়ে বেশী মানুষের জুমুআর নামাজের জামায়াত অনুষ্ঠিত হয় টঙ্গীতে।

বিশ্ব ইজতেমায় পবিত্র জুমুআর নামাজ আদায় করে রংপুর থেকে আসা মাওলানা মুর্তাজা হাসান জানান, অনেক ভালো লেগেছে বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করে। মানুষ আর মানুষ। তেমন কোনো কিছুই দেখে বুঝার উপায় নেই। দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়। তুরাগ তীরে সোনাভান বিবির টঙ্গী শিল্প শহরের ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। আজ দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে।

বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শুক্রবার প্রথম দিন। উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে সময় কাটাচ্ছেন। তবে শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি।

এবারের ইজতেমা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ এ ধর্মীয় জমায়েত দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। বিশ্ব ইজতেমায় এবারও পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। অবশ্য আলমী সাথীরা বলছেন, এটাই আসল ইজতেমা। ইজতেমায় কোনো পর্ব নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *