দাওরায়ে হাদীসের পরীক্ষা ফি ২৭ জানুয়ারি পর্যন্ত দেয়া যাবে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আগামী ২৭ ২৭ জানুয়ারি সোমবার পর্যন্ত ১৪৪১ হিজরি বর্ষের দাওরায়ে হাদীসের (তাকমিল) পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এ কথাই জানিয়েছেন কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আল- হাইআতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরীক্ষা প্রবিধি অনুসারে ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফি নিজ নিজ কেন্দ্রে জমাদানের শেষ তারিখ ছিল ২০ জুমাদাল উলা।’
‘কিন্তু নিবন্ধন ফরম যাচাই-বাছাই এবং এতদসংক্রান্ত স্থায়ী কমিটির গৃহীত সিদ্ধান্তের ফলে অন্তর্ভুক্তি ফরম প্রেরণে বিলম্ব হওয়ায় এ বছরের জন্য পরীক্ষা ফি নিজ নিজ কেন্দ্রে জমাদানের সর্বশেষ তারিখ নির্ধারিত হয় ৩০ জুমাদাল উলা ১৪৪১ হাজরি/ ২৭ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। বিলম্ব ফি-সহ ৫ জুমাদাল উখরা ১৪৪১ হিজরি/ ১ ফেব্রুয়রি জমা দেওয়া যাবে।’
উল্লিখিত তারিখে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশের আওতাভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে পরীক্ষা ফি জমাদানের আহ্বান জানান আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ ইসমাইল।


