বাসযোগ্য ঢাকার জন্য হাতপাখায় ভোট দিন

বাসযোগ্য ঢাকার জন্য হাতপাখায় ভোট দিন

বাসযোগ্য ঢাকার জন্য হাতপাখায় ভোট দিন

গণসংযোগে দক্ষিণের মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান

পাথেয় রিপোর্ট :: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দিনেও ব্যাপক ও জোরেশোরে প্রচারণা শুরু করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।

শনিবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আব্দুর রহমান। এ সময় তিনি বলেন, ঢাকার চারশ বছরের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। কিন্তু ঢাকার ঐতিহ্যকে ধ্বংস করা হয়েছে। হাতপাখা বিজয় হলে বাসযোগ্য নগরী উপহার দেব, ইনশাআল্লাহ। ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাসের অযোগ্য শহর। দূর্নীতি ও দূষণমুক্ত স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, দুর্নীতি ও জনদুর্ভোগ লাঘব করে স্মার্ট ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকাবাসীর পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বংশাল, কোতয়ালী থানার নেতৃবৃন্দ অংশ নেন। এসময় তিনি বংশাল থানার বংলাল, আগামসিহ লেন, মকিমবাজার, নবাব কাটরা, নয়াবাজার, আরমানিটোলা, তারা মসজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। হাতপাখার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায়। মানুষ নিজে এসে হাপাখার প্রার্থীর কাছে হাত মিলান। গণসংযোগ এক পর্যায়ে গণমিছিলে রূপ নেয়। এ সময় রাস্তার দুপাশে থাকা সাধারণ মানুষ মেয়রপ্রার্থী আব্দুর রহমানকে অভিবাদন জানান।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আগামীদিনের পরিকল্পনা পর্যালোচনা সভা দক্ষিণ কার্যালয়ে দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আহমদ আব্দুল কাইয়ূম, আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, আব্দুল আউয়াল, মুফতী মোস্তফা কামাল, হারুন অর রশিদ, ডা. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

রোববারের কর্মসূচি : সকাল ১০টায় হাতিরপুল থেকে গণসংযোগ শুরু হবে। দুপুরে নিউ মার্কেট এলাকায় গণসংযোগ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *