পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিসের পরীক্ষার আগামি ৬ এপ্রিল (সোমবার) থেকে শুরু হবে।
বুধবার (১৫ জানুয়ারি) হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ খবর জানান হাইয়াতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল।
প্রেস বিজ্ঞপ্তিতে সূত্রে জানান যায়, এবারে দাওরায়ে হাদিসের পরীক্ষার ফি’র হার স্বাভাবিক সময় ২৬ জানুয়ারি (৩০ জুমাদাল উলা) রোববার পর্যন্ত। নিয়মিত ১০০০ টাকা। অনিয়মিত ১৩০০ টাকা। বিলম্বিত সময় ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (৫ জুমাদাল উখরা পর্যন্ত)। বিলম্ব হলে নিয়মিত ১২০০ টাকা। অনিয়মিত ১৫০০ টাকা।
পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈলের বরাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধিভুক্ত বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সকল বাের্ডভুক্ত দাওরায়ে হাদিস (তাকমিল) মাদরাসাসমূহের কর্তৃপক্ষ ও দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে এসব মাদরাসার নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত (যেমনী (রেফার্ড), মানােন্নয়ন, অন্যান্য) পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী সােমবার ১২ শাবান ১৪৪১ হিজরী, ২৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, ৬ এপ্রিল ২০২০ ঈসাব্দ আরম্ভ হয়ে ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। (ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)।
অন্তর্ভুক্তি ফি’র টাকা ও অন্যান্য কাগজপত্র নিজ নিজ বাের্ডে পাঠাতে হবে। সরাসরি আল-হাইআতুল উলয়ায় পাঠানাে যাবে না। পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি অর্থাৎ পরীক্ষার ফি দাখিলের পর আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি মারকায চূড়ান্ত করবে। পরীক্ষার নিবন্ধন ফরম ও যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন।
যে কোনো প্রয়োজনে haiatululya@gmail.com ০১৭০০-৭৬৩১৭৮ (পরীক্ষা বিভাগ) ০১৯৭০-৭৬৩১৭৮ (সনদ বিভাগ)।


