হোয়াটস অ্যাপ নিয়ে পরিকল্পনা বাতিল করতে হলো ফেসবুকের

হোয়াটস অ্যাপ নিয়ে পরিকল্পনা বাতিল করতে হলো ফেসবুকের

হোয়াটস অ্যাপ নিয়ে পরিকল্পনা বাতিল করতে হলো ফেসবুকের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের হোয়াটস অ্যাপ নিয়ে পরিকল্পনা বাতিল করতে হলো। ২০১৪ সালে ২২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্রায়ান অ্যাক্টন ও জান কোমের থেকে হোয়াটস অ্যাপ কিনে নেয় ফেসবুক।

তারপরই এই মেসেজিং প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা নেন সংস্থা। ঠিক হয় হোয়াটস অ্যাপ-এর মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর বন্দোবস্ত করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হোয়াটস অ্যাপ-এর সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কোম। তাই ২০১৭ সালে সংস্থা ছেড়ে বেরিয়ে যান দু’জন।

মেসেজিং অ্যাপে ফেসবুক-এর এই বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। মতভেদ দেখা দিয়েছিল সংস্থার অন্দরেও। অবশেষে হোয়াটস অ্যাপ-এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত থেকে সরে এল ফেসবুক। মেসেজিং অ্যাপের মেসেজ ও স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা বাতিল করল সংস্থা।

সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, হোয়াটস অ্যাপ-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যে বিশেষ দল তৈরি করা হয়েছিল, সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ওই দলের সমস্ত কাজ মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য মেলেনি ফেসবুক-এর পক্ষ থেকে।

সূত্র : জি নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *