নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে ওয়াইসির চ্যালেঞ্জ

নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে ওয়াইসির চ্যালেঞ্জ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সামনাসামনি বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন হায়দরাবাদের রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি।

বুধবার ( জানুয়ারি) তেলেঙ্গানার করিমনগরে এক মিছিলে যোগ দিয়ে এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন এআইএমএম নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আসাদউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কেন ওদের সঙ্গে বিতর্ক করবেন? আমার সঙ্গে করুন।

তিনি বলেন, আপনার আমার সঙ্গে বিতর্ক করা উচিত। আমি এখানে আছি। ওদের সঙ্গে বিতর্ক করবেন কেন? বিতর্ক করুন দাড়িওয়ালা মানুষটির সঙ্গে। আমি বিতর্ক করতে পারি সিএএ, এনপিআর ও এনআরসি নিয়ে।

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মুসলিমদের প্রতি বিজেপি সরকার বৈষম্য করেছে বলে মুসলমানরা দাবি করছে। সিএএ’তে ২০১৫ সালের আগে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। আর এনআরসিতে বলা হয়েছে,বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা।

এ দিকে মঙ্গলবার লক্ষ্ণেৌতে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল বের হয়। অমিত শাহ সেখানে জানিয়ে দেন, যতই প্রতিবাদ হোক সিএএ জারি হবেই। যারা প্রতিবাদ করছেন, তারা প্রতিবাদ চালিয়ে যেতে পারেন। তিনি বলেন, আমি বলতে চাই প্রতিবাদ হলেও সিএএ প্রত্যাহার করা হবে না।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *