খুলনায় ইসলাহুল মুসলিমিন পরিষদের শীতবস্ত্র বিতরণ

খুলনায় ইসলাহুল মুসলিমিন পরিষদের শীতবস্ত্র বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে খুলনার কয়রা উপজেলার প্রায় শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিআ মাদানীয়া আসআদুল উলূম মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী ও তাঁর মাদরাসা শিক্ষার্থী মাওলানা ইশতিয়াক আহমাদ, মাওলানা আব্দুর রহমান ফারুকী, মাওলানা মুহাম্মদ হানজালা ও জায়েদ ইরফান সাদ-এর সার্বিক সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল পেয়ে মাহমুদা বেগম বলেন, ‘শীতের যে কাপড় ছিল তা দিয়ে রাতের বেলা পরিবারের সবার শীত কাটত না। এখন এই কম্বল পেয়ে ভালো হলো। সবাই মিলে আরাম করে থাকা যাবে।’

ফারুক আহমদ বলেন, ‘গরিবদের জন্য সবাই যদি এভাবে এগিয়ে আসত, তাহলে কাউকে কষ্ট করতে হতো না।’

– খুলনা থেকে ইশতিয়াক আহমাদ

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *