কানাইঘাটে ইসলাহুল মুসলিমীনের ত্রাণ বিতরণ

কানাইঘাটে ইসলাহুল মুসলিমীনের ত্রাণ বিতরণ

কানাইঘাটে ইসলাহুল মুসলিমীনের ত্রাণ বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদের তত্ত্বাবধানে সিলেটের কানাইঘাটে প্রচুর ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের দুর্গত সময়ে ইসলাহুল মুসলিমীন পরিষদের প্রতিনিধি হিসেবে কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল্লাহ শাকির কর্মহীন দিনমজুর মানুষের ঘরে ঘরে চাল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালকসহ বিভিন্ন শ্রেণীর দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি।

মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে অসহায় দিনমজুররা খাদ্য সংকটে পড়েছেন। বাংলাদেশের এমন দুর্যোগ মুহুর্তে ইসলাহুল মুসলিমীন পরিষদের পক্ষ থেকে দেশব্যাপি অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাটে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

এরআগে সোমবার (৩০ মার্চ) বিকালে নিজ উদ্যোগে মাওলানা আব্দুল্লাহ শাকির কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন। ত্রাণ বিতরণকালে তিনি বলেছেন, দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ আজ গৃহবন্দী। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংকটকালীন সময়ে মানবিক কারণেই আমি কর্মহীন বেকার ও অসহায়দের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত এলাকার বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। ইনশাআল্লাহ উপজেলার সবক’টি ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতায় হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *