ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আল্লামা মাসঊদ

ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের মুকসুদপুর ও নান্দাইলে ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

রোববার (০৩ জানুয়ারি) ইসলাহুল মুসলিমীন পরিষদের অর্থায়নে জেলার দক্ষিণ মুকসেদপুরের পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাঠে আবাবিল সেবা সংগঠনের উদ্যোগে ও নান্দাইলের গাংগাইলে ফরীদ উদ্দীন বাগে জান্নাত মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দুই দফায় ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আল্লামা মাসঊদ বলেন, মানুষের সেবায় আমাদের সবার এগিয়ে আাসা উচিত। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা মানুষের সেবায় পরস্পরকে সহযোগিতা কর। অসহায় দুস্থ মানুষদেরকে সহায়তাকারী আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় বলেও জানান তিনি।

এ ছাড়াও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পারস্পরিক সহযোগিতার এ উদ্যোগ গ্রহণ করায় আবাবিল সেবা সংগঠনের প্রশংসা করেন।

হুইল চেয়ার বিতরণের আয়োজনে আরও উপস্থিত ছিলেন, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান ( তুহিন), ইসলাহুল মুসলিমীনের সমন্বয়ক মাওলানা সাঈদ আহমদ নিজামী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা দেলোয়ার হুসাইন সাইফী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ফারুক হুসাইন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *