১০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সিটি ইউনিভার্সিটিকে

১০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সিটি ইউনিভার্সিটিকে

১০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সিটি ইউনিভার্সিটিকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে ১০ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে সিটি ইউনিভার্সিটিকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের বাইরে আইন বিভাগের ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোয় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে জরিমানার এ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না বলেও জানানো হয়েছে। এছাড়া জরিমানার টাকা বাংলাদেশ বার কাউন্সিলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে বুধবার বার কাউন্সিলের আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান। অন্যদিকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি সিটি ইউনিভার্সিটির উপচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ্-ই- আলমকে তলব করেছিলেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দাখিলের পর আদালত জরিমানার আদেশ দিলেন।

এর আগে এলএলবি কোর্সে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না মর্মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিধান করে। কিন্তু ইউজিসির সিদ্ধান্তের বাইরে গিয়ে ৫০ জনের বেশি শিক্ষার্থী বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করে। তবে ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল দায়ের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *