পরের দিনই দিল্লী ছুটে গেলেন সাইয়্যিদ মাহমুদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিল্লি পরিস্থিতি অবনতির কারণে বাংলাদেশ সফর বাতিল করে ফিরে গেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি, জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল (সা. এর বংশধর) মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাওলানা মাহমুদ মাদানীকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবৃন্দ। এ ছাড়াও তখন উপস্থিত ছিলেন সিলেট ইকরা বাংলাদেশ আল মাদানিয়ার পরিচালক মাওলানা রশিদ আহমদ মকবুল, জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরার প্রধান মুফতি আব্দুস সালাম, মাদরাসাতুস সালমান মাদরাসার প্রধান মুফতি মুফতি রুহুল আমীন, জামিয়া শরইয়াহ মালিবাগ ও জামিআতুল আসআদ এর সিনিয়র মুহাদ্দিস মুফতী হাফিজুদ্দীন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, শায়খে বাঘা (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ৩ দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের এসেছিলেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাহমুদ মাদানী।মঙ্গলবার বাদ মাগরিব আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে যোগদান করেন এবং ইসলাহী বয়ান পেশ করেন। ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল। সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদরাসার বার্ষিক মাহফিলে তাঁর উপস্থিত থাকারও কথা ছিল।সিলেটের সবধরনের প্রোগ্রাম বাতিল করে সাইয়্যিদ মাহমুদ মাদানী ঢাকা ছেড়ে কিছুক্ষণের মধ্যেই দিল্লী যাত্রা করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে।


