নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগে হাই কোর্টের রুল

নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগে হাই কোর্টের রুল

আদালত প্রতিবেদক ● বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে- সনদধারী দরখাস্তকারীদের বেসরকারি স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রদান না করার ক্ষেত্রে বিবাদীদের ব্যর্থতা এবং সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দরখাস্তকারীদের নিয়োগ প্রদানের জন্য বিবাদীদের কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি করে গতকাল বুধবার হাই কোর্টের বিচারপতি মো. কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিট আদালতের শুনানিতে আবেদন কারীদের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কাজী মো. আখতারুজ্জামান সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আখতারুজ্জামান সুমন সাংবাদিকদের জানান, এর আগে গত ২৬ জুলাই শিক্ষক পদে সনদধারী ঝিনাইদহ জেলার মো. জহিরুল ইসলামসহ ৪১ জন এই রিট আবেদন করেন। ওই রিটের শুনানি করে আদালত গতকাল এই আদেশ দেন। তিনি জানান, রিট আবেদনকারীদের নিয়োগ প্রদান না করা তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *