জেনে নিন— নতুন বছরে আল্লামা মাসঊদ-এর ইসলাহী ইজতেমার সফরসূচি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে, জমিয়ত চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে দেশব্যাপি অনুষ্ঠিত হচ্ছে মাসিক ইসলাহী ইজতেমা। বিগত ৬ মাসে খুলনা, নোয়াখালী, ফেনী, ময়মনসিংহ, ফরিদপুর, মৌলভীবাজার, সিলেট, রংপুর ও কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এই ইসলাহী ইজতেমা। ইতিমধ্যেই এবছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাসের সফরসূচির তালিকা প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ জমিয়তুল উলামা মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, যে যে এলাকায় ইসলাহী ইজতেমা সফরসূচি নির্ধারণ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার জমিয়ত নেতৃবৃন্দ নির্ধারিত দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে ইসলাহী ইজতেমা পোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী।
পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য সফরসূচি নিম্নে উল্লেখ করা হলো-
১. তারিখ- ০৬ শাবান/৩০ মার্চ। বার- সোমবার। জেলা- কুমিল্লা। জিম্মাদার- মাওলানা সারওয়ার আলম ভূইয়া। মোবাইল- ০১৬২৫০৪৪৫৩০।
২. তারিখ- ০৭ শাবান/৩১ মার্চ। বার- মঙ্গলবার। জেলা- চাঁদপুর। জিম্মাদার- মুফতি ইবরাহীম শিলাস্থানী। মোবাইল- ০১৮৬৮৪০০৪৮৬।
৩. তারিখ- ২৫ শাবান/১৮ এপ্রিল। বার- শনিবার। জেলা- ঝিনাইদহ। জিম্মাদার- মাওলানা নবী হোসেন। মোবাইল- ০১৮৯০৩২১২৭০, ০১৯৯৬২০৫৬৬৭।
৪. তারিখ- ২৬ শাবান/১৯ এপ্রিল। বার- রোববার। জেলা- চুয়াডাঙ্গা। জিম্মাদার- মাওলানা আব্দুস সালাম। মোবাইল- ০১৪০৩২৮৩৫৭৯।
৫. তারিখ- ০৬ শাওয়াল/২৯ মে। বার- শুক্রবার। জেলা- গাজীপুর। জিম্মাদার- মাওলানা আফসারুজ্জামান কাসেমী। মোবাইল- ০১৭১৬৫১৬৫৯৭।
৬. তারিখ- ০৭ শাওয়াল/৩০ মে। বার- শনিবার। জেলা- কাপাসিয়া, গাজীপুর। জিম্মাদার- মাওলানা আব্দুর রাজ্জাক। মোবাইল- ০১৬১১৬৯৫৪৮৯।
৭. তারিখ- ০৬ জিলকদ/২৭ জুন। বার- শনিবার। জেলা- দিনাজপুর। জিম্মাদার- মাওলানা আইয়ূব আনসারী। মোবাইল- ০১৭১৬৯৩৫১৬৮।
৮. তারিখ- ০৭ জিলকদ/২৮ জুন। বার- রোববার। জেলা- গাইবান্দা। জিম্মাদার- মাওলানা আব্দুল মজীদ। মোবাইল- ০১৭০৫৫০৫১৬১।
৯. তারিখ- ০৪ জিলহজ/২৫ জুলাই। বার- শনিবার। জেলা- মধুপুর, টাঙ্গাইল। জিম্মাদার- মাওলানা হুমায়ূন। মোবাইল- ০১৭১৬৭৯৭৫৫৯।
১০. তারিখ- ০৫ জিলহজ/২৬ জুলাই। বার- রোববার। জেলা- জামালপুর। জিম্মাদার- মাওলানা মোশাররফ। মোবাইল- ০১৮৮০১৪৫৪১৪।
১১. তারিখ- ০৩ মুহাররম/২২ আগস্ট। বার- শনিবার। জেলা- ব্রাহ্মণবাড়িয়া। জিম্মাদার- মাওলানা শফিকুল ইসলাম। মোবাইল- ০১৭১৫৮১০৬৫৩।
১২. তারিখ- ০৪ মুহাররম/২৩ আগস্ট। বার- রোববার। জেলা- হবিগঞ্জ। জিম্মাদার- মাওলানা মাসউদুল কাদির। মোবাইল- ০১৭৭২৯৮০৩৯৯।


