৬৪ বছরের রেকর্ড ভেঙে দুইশ’ দিনে একবার সংবাদ সম্মেলন

৬৪ বছরের রেকর্ড ভেঙে দুইশ’ দিনে একবার সংবাদ সম্মেলন

বিশ্ব ডেস্ক ● মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০০ দিনে একটি একক সংবাদ সম্মেলন করে ৬৪ বছরের রেকর্ড ভেঙেছেন। সাবেক প্রেসিডেন্ট আইজেনহাওয়ার থেকে শুরু করে প্রত্যেক প্রেসিডেন্টই কয়েকটি একক সংবাদ সম্মেলন করেছেন। কোনো কোনো প্রেসিডেন্ট একাধিক সংবাদ সম্মেলন করেছেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ৯ টি, জর্জ ডাব্লিউ বুশ ৩ টি, বিল ক্লিনটন ৮ টি, সিনিয়র জর্জ বুশ ১৮ টি, রোনাল্ড রিগ্যান ৩ টি এবং জিমি কার্টার ১৩ টি একক সংবাদ সম্মেলন করেছিলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যম সিএনএন দেখেন না বলে জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার সকালে এক টুইট বার্তায় এই দাবি করেন। এর আগে ফেব্রুয়ারিতেও একই দাবি করে বলেছিলন, আমি সিএনএন দেখি না, ভুয়া সংবাদ দেখতে পছন্দ করিনা। খবর সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *