করোনা; অপপ্রচারকারী নিউজ চ্যানেল ব্যান করার আবেদন করে আইনি নোটিশ পাঠাচ্ছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ

করোনা; অপপ্রচারকারী নিউজ চ্যানেল ব্যান করার আবেদন করে আইনি নোটিশ পাঠাচ্ছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সাহারানপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ ও ওয়াকফে দারুল উলুম দেওবন্দকে করোনাভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় উৎস বলে প্রচার করায় “News18.UP” নিউজ চ্যানেলের ঘোর নিন্দা জানিয়ে এসমস্ত নিউজ চ্যানেলগুলোকে ব্যান করবার আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দারুল উলুম দেওবন্দ ও ওয়াকফ দারুল উলুম কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) এ ব্যাপারে লিখিত অভিযোগ করার পরেও প্রশাসন কোন ধরণের পদক্ষেপ গ্রহণ না করাতে মঙ্গলবার (২১ এপ্রিল) আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণের কথা জানান দারুল উলুম কর্তৃপক্ষ।

মাওলানা আবুল কাসেম নোমানী মঙ্লবার এক সাক্ষাৎকারে বলেন, আমরা দারুল উলুম এবং অন্য সকল মাদ্রাসার বিষয়ে অপপ্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও ইউপির ডি,জে,পি এর কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি। আর করোনাভাইরাস সম্পৃক্ত মিথ্যা খবর প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে আদালতী তল্লাশি শুরু হওয়ার জন্য আইনি নোটিশ পাঠানোর ব্যবস্থা শুরু করে দিয়েছি।

তিনি আরও বলেন,পুলিশ প্রশাসন এই ফেক নিউজ সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা মুখ্যমন্ত্রী ও ডি,জে,পির কাছে বিষয়টি উথ্যাপন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর দারুল উলুম সম্পর্কে করোনার বিষয়ে মিথ্যা খবর রটানোর পর অনেক মিডিয়াতেই তা প্রচার করা হচ্ছে। এবং আমাদের যে সকল তালিবুল ইলম মার্চ মাসের শেষের দিকেই বাড়িতে চলে গিয়েছে, তাদেরকেও বাড়ি থেকে কোয়ারান্টাইনে থাকার জন্য সেখানকার অফিসাররা পেরেশান করছে অথচ তারা বাড়িতে গিয়েছে অনেক লম্বা সময় হয়েছে। এসকল কারণে দারুল উলুম কর্তৃপক্ষ এই সব ফেক নিউজ প্রচারকারী নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য।

এর আগে সোমবার (২০ এপিল) দারুল উলুম দেওবন্দের মুহতামিম আবুল কাসেম নোমানী বলেন, এই চ্যানেলগুলোর বিষয়ে তল্লাশি করে দেখার জন্য তিনি দেওবন্দ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। উল্লেখিত অভিযোগ পত্রে তিনি লিখেন যে “নিউজ চ্যানেলের টুইটারে দারুল উলুমকে করোনার সব চেয়ে বড় উৎস বলে আখ্যায়িত করা হয়েছে, এবং তাতে দারুল উলুমে দেওবন্দের ৪৭ জন তালিবুল ইলম করোনা আক্রান্ত বলে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এটা একটা নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে সমাজে বিদ্বেষ তৈরীর পায়তারা ছাড়া অন্য কিছু নয়, যা আস্তে আস্তে সমাজকে পৃথক পথে নিয়ে যাবে। এই মিথ্যা সংবাদ ক্ষতবিক্ষত করে দিয়েছে পুরো দেশে দারুল উলুমের প্রতি আন্তরিক লোকদের অন্তরগুলোকে।”

আবুল কাসেম নোমানী বলেন, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমরা বার্ষিক পরীক্ষা স্থগিত করে দিয়েছি এবং আমাদের অধিকাংশ তালিবুল ইলম নিজ নিজ বাড়িতে চলে গিয়েছে। এসময় দারুল উলুম প্রাঙ্গণে ১৯৫০ জন তালিবুল ইলম রয়ে গিয়েছে। এবং তারা প্রত্যেকেই সরকার থেকে প্রেরিত ডাক্তার দ্বারা করোনার টেস্টে নেগেটিভ সার্টিফিকেট সম্পন্ন।

এ বিষয়ে ওয়াক্ফে দারুল উলুমের মুহতামিম মাওলানা সুফইয়ান কাসেমী বলেন, ওয়াক্ফে দারুল উলুম সম্পর্কে বলা হয়েছে যে, ২০০০ হাজার এর চেয়ে বেশী তালিবুল ইলম এখনো মাদ্রাসার ভিতরে রয়েছে, যা সরাসরি মিথ্যা সংবাদ। আমরা ২০শে মার্চ বার্ষিক পরীক্ষা স্থগিত করে পুরো মাদ্রাসা বিরতি ঘোষনা করেছি, ফলে অধিকাংশ তালিবুল ইলম বাড়িতে চলে গিয়েছে। বর্তমানে ভিতরে মাত্র ৪১৫ জন রয়েছে আর যারা আছে সকলেই ডাক্তার থেকে করোনামুক্ত সুস্থতার সার্টিফিকেট প্রাপ্ত।

অন্যদিকে জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী এই সকল অপপ্রচারকারী চ্যানেলগুলোর সম্পর্কে কঠোর অসন্তোষ প্রকাশ করে তিব্র নিন্দা প্রকাশ করেন। তিনি সরকারের কাছে দারুল উলুম এবং সকল মাদরাসা সম্পর্কে ফ্যাক নিউজ প্রচারকারী চ্যানেলগুলোর লাইসেন্স ব্যান ও নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানান। তিনি এসকল নিউজ চ্যানেলগুলোকে কঠিন ভাষায় তিরস্কার করেন এবং সকল ইসলামীক প্রতিষ্ঠানগুলোকে এধরণের সংবাদ বরদাশত করার জন্য প্রস্তুত থাকতে বলেন।

মাওলানা আরশাদ মাদানী কিছু সংখ্যক চ্যানেলের উপর দোষ আরোপ করে বলেন যে, MPRএর বিরুদ্ধে আন্দোলনকারী হিসেবে মুসলিম জনগোষ্ঠীকেই মূল টার্গেট বানানো হয়েছিল এবং তারপর করোনাভাইরাসকে নিয়ে তাবলীগ জামাতের ভাবমূর্তি নষ্ট করতে আপ্রাণ চেষ্টা করেছে। এখন সমাজে এই বিষয়গুলো পুরোনো হয়ে গিয়েছে, তাই এই কুচক্রমহল দারুল উলুমকে নতুন নিশানা বানানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

মাওলানা আরশাদ মাদানী দাঃবাঃ বলেন, এরা কোন স্থান বা প্রতিষ্ঠানের নয় বরং গোটা সম্প্রদায়ের বদনাম রটাতে চাচ্ছে।

তিনি বলেন ,যদি সরকার নিউজ চ্যানেল এর এই ধরণের অপপ্রচারের বিরোদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে অপপ্রচারের দ্বার দিন দিন আরো উন্মুক্ত হতেই থাকবে আর আমরা এটা ধরেই নিবো যে, সরকারের তত্ত্বাবধানেই মদদপুষ্ট হয়ে এসকল কাজ অকপটে করে যাচ্ছে।

/দেওবন্দ থেকে নিযামুল ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *