পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে চলমান লকডাউনের কারণে এমনিতেই জীবন যখন দুর্বিষহ; তার মধ্যেই ভারতের পূর্ব দিল্লিতে নাশকতাকারীদের হামলায় পুড়ে ছারখার হয়েছে বহু মানুষের ঘর-বাড়ি, ব্যবসা-বানিজ্য ও দোকানপাট। দুস্থ এই মানুষগুলোর কাছে লকডাউনের একেকটা ঘণ্টা যেন একেক দিন। বহু কষ্টে অতিবাহিত করছে এই সংকটময় সময়।
এই দুরবস্থায় জখমের মলম হয়ে পাশে দাড়িয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ কর্তৃপক্ষ। তারা তিনদফায় এই দুর্দশাগ্রস্ত ১০৭ জন ছোটখাটো ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে ২৫ লাখ ৬৮০০০টাকার চেক।
বুধবার (২২ এপ্রিল) জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দিন কাসেমি সহ একটি প্রতিনিধি দল এ অর্থ প্রদান করেন।
এ সময় জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী বলেন, জমিয়তে উলামায়ে হিন্দ দিল্লিতে ক্ষতিগ্রস্তদের মৌলিক চাহিদার পাশাপাশি প্রয়োজনীয় চাহিদাগুলোও পূরণ করার চেষ্টা করছে। এই লক ডাউনের সময় তাদের প্রত্যেকের বাসায় রেশন পৌঁছানো হচ্ছে, তাজা তাজা সব্জি পাঠানো হচ্ছে। আর জমিয়তের পক্ষ থেকে বলা হয়েছে যে, তাদের ছোটখাটো সমস্যার পাশাপাশি তাদের মূল সমস্যাও জমিয়ত দূর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ্।
এ নাশকতা হামলায় যাদের ঘর পুড়েছে, তাদের জন্য ঘর নির্মাণ করছে জমিয়ত। যাদের দোকানপাট বিনাশ হয়েছে, তাদের জন্য দোকান বানানো হচ্ছে। আর যারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পিত একটি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ প্রতিবেদক।
প্রয়োজনগ্রস্তদের হাতে এই তৃতীয়বারের মত চেক প্রদান এর সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দিন কাসেমি, মাওলানা দাঊন আমিনী, মাওলানা জামাল ক্বাসেমী, মাওলানা ইরফান ক্বাসেমী, মাওলানা গইয়ুর ক্বাসেমী এবং শুয়ুদহারের স্থানীয় জিম্মাদার মাওলানা আসিফ মাজাহিরী, সাবের ভাই, রহমান ভাই, দাঊদ ভাই বেনারসি ও উনার পুরো টিম।
প্রতিবেদক : ভারত থেকে নিযামুল ইসলাম


