বদলে যাই, বদলে দিই | মুহাম্মদ আইয়ূব

বদলে যাই, বদলে দিই | মুহাম্মদ আইয়ূব

বদলে যাই, বদলে দিই

মুহাম্মদ আইয়ূব ❑ সন্ধ্যার পরই আশা করি ১৪৪১ হিজরির রমজানুল মুবারকের নূরানী আবহ ছড়িয়ে পড়বে বাংলাদেশে। রহমতের দরজাসমূহ খোলা হতে থাকবে বরকতী হাওয়া প্রবাহের লক্ষ্যে। আল্লাহুমা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশশুকরূ কুল্লুহু। এবারের রমজানটা আমার কাছে বিগত রমজানগুলোর থেকে একটু ভিন্নতর মনে হচ্ছে। ২০০৭ সাল থেকে গত বছর পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটের পাঞ্জেগানা মসজিদে, জামে মসজিদে খতম তারাবীহ পড়িয়ে আসছি আর আল্লাহ পাক তাওফিক দিলে এবারও পড়াব ইনশাআল্লাহ। তবে বিগত বছর আর এ বছরের মাঝে ফারাক হচ্ছে আগে টাকা পাওয়ার খাহেশ ছিল, লোভ ছিল, কিন্তু এবার আর তা নেই। মুখে যতই বলতাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য কিন্তু মন বলত টাকার জন্য টাকার জন্য। আর এবার মুখ আর মন সমান হয়ে গেছে। বিগত বছরগুলোতে মনে অস্থিরতা ছিল। আলহামদুলিল্লাহ এবার শুধু প্রশান্তি আর প্রশান্তি।

ইন্ডিয়া তে পড়ালেখার সুবাদে এক বছর ছিলাম সেখানে। গভীরভাবে খেয়াল করলাম সেদেশের মুসলিম বাদেও অনেক হিন্দুরা পর্যন্ত আলেম উলামাদের খুব ইজ্জত করে সম্মান দেয়। কিন্তু এ দেশে মুসলমানরা হুজুরদের নিয়ে মজাক মশকরা করে, টিটকারি করে,টিকটক ভিডিও বানায়,ট্রল করে, হাসির পাত্র বানায়। কেন?

নিরবে ভাবি, আমাদের আকাবীররা হাজার হাজার মানুষের হেদায়েতের মশাল হয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন আর আমি?!!

কারণ হচ্ছে আমি হাফেজ মাওলানা, মুফতি হওয়া সত্ত্বেও  দুনিয়াদারদের মত দুনিয়া কামাতে আমি মুফতী সাহেবও ব্যস্ত। মরা মানুষ থেকেও আমি ধান্ধা করি। মানে যে মরে গেছে তার রূহের মাগফেরাতে কুরআন খতম করেও টাকা নেই। মতের অমিল হলেই নাস্তিক, মুরতাদ, কাফের বানিয়ে ফেলি, ফাঁসি চাই!!!  ইন্ডিয়াতে হিন্দুদের শবদেহ মুসলিম যুবকরা কাঁধে করে শশ্মানে নিয়ে যায় আর বাংলাদেশে করোনায় মৃতদের জানাজা পড়ানোর জন্য আমার মত হুজুরকে পাওয়া যায়না। জাহেলি যুগের অন্ধকার দূর করেছেন যে নবী, যে কুরআন, সেই নবীর ওয়ারিছ আর সেই সে কুরআনের লক্ষ লক্ষ বাহক এদেশে থাকতেও ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জের মত দেশের বিভিন্ন জেলায়  মানুষ দিন দুপুরে কোপাকুপি করে মানুষ মেরে ফেলে! যারা মারামারি সব দোষ ওদের না আমার মত হুজুরদেরও কিছু দোষ আছে। নিরবে ভাবি, আমাদের আকাবীররা হাজার হাজার মানুষের হেদায়েতের মশাল হয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন আর আমি?!!

আমার তো ডিগ্রি কম না আল্লামাতুদ দাহর, সাইফুল বাহর(?) অথচ আমি আমাকেই পথ দেখাতে পারছিনা?! তবে হ্যাঁ! কথা বাড়িয়ে লাভ নেই অতীতের গ্লানি, ভুলচুক শুধরে নিতে আরো একটি রমজান চলে এসেছে সমাজ বদলাতে, দেশ বদলাতে, বিশ্ব বদলাতে। অনেক বনী আদম গত রমজানে দুনিয়ার আলো বাতাস গ্রহণ করেছেন কিন্তু এখন কবর জগতে। আমিও বলতে পারছিনা এটাই কি আমার শেষ রমজান কিনা। মাথার উপর করোনা ভাইরাস। সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। যে কোন সময় মিস্টার করোনা আমাকে সালাম দিয়ে দিতে পারে। সুতরাং হতে পারে  আগত রমজান আমার জীবনের শেষ রমজান। তাই যেভাবেই হোক এবারের রমজানকে অর্থবহ করে তুলতে হবে। রাঙিয়ে দিতে হবে ১৪৪১ হিজরীর মহিমান্বিত এ মাসকে। গোটা জীবনের পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে ছাফ করে দিতে হবে।

প্রিয় পাঠক! নিজেকে বদলাতে আমি রেডি হচ্ছি আর আপনাকেও আহবান করছি বদলে যাওয়ার, পাপ থেকে পূণ্যের পথে ফিরে আসার। আসুন রমজানকে সামনে রেখে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করি যেখানে থাকবে রহমত আর রহমত! মাগফেরাতের সাথে নাজাতের ও সু ব্যবস্থা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।

লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *