শরীর ও সমাজ | রশীদ জামীল

শরীর ও সমাজ | রশীদ জামীল

শরীর ও সমাজ | রশীদ জামীল

যে কয়েকটি বাক্যের সাথে এখন সবাই পরিচিত, সেগুলোর মধ্যে একটি হলো, ‘সোশ্যাল ডিসটেন্স’ বা সামাজিক দূরত্ব।’ সোশ্যাল ডিসটেন্স মানে ‘সামাজিক দূরত্ব’। অথচ, বোঝানো হচ্ছে পরস্পর তিন থেকে ছয় ফিট দূরে থাকার কথা। তাহলে তো ‘স্যোশাল ডিসটেন্স’ না বলে ‘ফিজিক্যাল ডিসটেন্স’ বা শারীরিক দূরত্ব বলা উচিত ছিল’।

আমরা হলাম সেই জাতি, যারা নিজেরাই বলি নিজেরাই শুনি, নিজেরাই নিজেদের বাহবা দিই। আমি বুঝিনি- মানে বুঝার কিছু নাই। আমার জ্ঞানের সাথে মিলেনি- মানে সেটা কোনো জ্ঞানই হতে পারে না! আমার রাজ্যে আমিই রাজা, প্রজার দরকার কি!

সোশাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব না বলে ফিজিক্যাল ডিসটেন্স বা শারীরিক দুরত্ব বলা যেতো। আমরা হলে তাই বলতাম। কিন্তু কথাটি যারা বাজারজাত করেছে, তাদের ভাবনায় ছিল একটু ব্যাপকতা।

করোনার থেকে আত্মরক্ষার জন্য পরস্পর থেকে শারীরিক দূরত্বে থাকতে বলা হচ্ছে। আর এজন্য ইউজ করা হচ্ছে সামাজিক দূরত্ব বাক্যটি। শারীরিক দূরত্বের ভেতরে সামাজিক দূরত্ব নেই, কিন্তু সামাজিক দূরত্বের ভেতর শারীরিক দূরত্ব আছে। কিছুদিনের জন্য অসামাজিক হয়ে যেতে বলা হচ্ছে।

– আপনি আপনার আত্মীয়-স্বজনের বাড়ি যাবেন। তারা আপনার বাড়ি আসবে। এটা সামাজিকতা। কিছুদিন এগুলো বাদ দিন। অসামাজিক হয়ে যান।

– আপনি আপনার বন্ধু বান্ধবকে দেখলে তার দিকে এগিয়ে যাবেন। হ্যান্ড শেইকের জন্য হাত বাড়িয়ে দেবেন। বুকে জড়িয়ে ধরবেন। এটাকে বলে সামাজিকতা। বলা হচ্ছে কিছুদিন অসামাজিক হয়ে যান।

– আপনি বিভিন্ন সামাজিক প্রোগ্রামে হাজির থাকেন। বিভিন্ন ইস্যুতে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে আপনি সমাজের কথা বলেন। এগুলো অফ রাখুন। কিছুদিনের জন্য অসামাজিক হয়ে যান।

কিছুদিন অসামাজিক হয়ে যান সমাজটাকে স্বরূপে ফিরিয়ে আনার স্বার্থে। কয়েকটা দিন ঘরে থাকুন বাইরের আবহাওয়াট ফ্রেশ হওয়া পর্যন্ত। আপনি সুস্থ মানে সমাজ সুস্থ, কারণ, আপনি আমি তারা- তিন মিলে সমাজ।

সামাজিক দূরত্ব মেনে চলুন।সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ সহায়।

লেখক : কলামিস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *