পাকিস্তানের সেনা চৌকি গুঁড়িয়ে দিয়েছে ভারত

পাকিস্তানের সেনা চৌকি গুঁড়িয়ে দিয়েছে ভারত

পাকিস্তানের সেনা চৌকি গুঁড়িয়ে দিয়েছে ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: পাল্টা ধাওয়া চলেছ ভারত পাকিস্তানের সীমান্তে। শান্তি আসছে না এই দুই দেশের সেনা ক্যাম্পগুলোতে। সেনা সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের একটি সেনা চৌকি ধ্বংস করেছে ভারত। বুধবার রাতে রাজৌরিতে পাকিস্তানের ছেঅড়া গোলায় নিহত হন এক ভারতীয় জওয়ান। এর প্রতিশোধ নিতেই পাল্টা হামলা চালায় ভারতীয় বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০ থেকে ১১টা পর্যন্ত বিনা প্ররোচণায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করে পাকিস্তান। একের পর এক মর্টার শেল এসে পড়তে থাকে ভারতের ভূখণ্ডে।

শুধু রাজৌরি নয়, জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়া জেলার মাঞ্জাকোট, কেরি, বালাকোট ও করোল মৈত্রান সেক্টরেও একই সঙ্গে গোলাবর্ষণ করে পাকিস্তান। এ ঘটনায় ভারতীয় জওয়ান নিহত হন।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে রাজৌরি সেক্টরে একাধিক পাকিস্তানি সেনাচৌকি ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ২৭বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

সূত্র: ইন্ডিয়া টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *