আফগানিস্তানে পশুর হাটে বোমা হামলা; নিহত ২৩

আফগানিস্তানে পশুর হাটে বোমা হামলা; নিহত ২৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সার্বক্ষণিক আতঙ্ক আর ভয় যেন পিছু ছাড়ছে না আফগানিস্তানের। যেকোন সময় যেকোন জায়গাতেই হতে পারে বোমা হামলা। এবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে একটি গরুর হাটে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৩ বেসামরিক লোক নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) এই ভয়াবহ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেননি। খবর আরব নিউজের।

আফগান সরকার এ হামলায় উগ্রপন্থী সংগঠন তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে উল্টো এ জন্য সরকারি বাহিনীকেই দোষারোপ করছে।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে হঠাৎ করেই বেড়ে গেছে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এ জন্য আফগান সরকার এবং দেশটিতে অবস্থান করা মার্কিন মিত্রবাহিনী তালেবানদেরই দায়ী করে আসছে।

হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা। এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।

ইতালি সরকারের পরিচালিত একটি হাসপাতালে বোমা হামলায় নিহতদের মরদেহ রাখা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলাকে নিরীহ মানুষের ওপর তালেবানদের নৃশংস হামলা বলে আখ্যায়িত করেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *