রোববার রাজধানীতে গ্যাস বন্ধ থাকছে যেসব এলাকায়

রোববার রাজধানীতে গ্যাস বন্ধ থাকছে যেসব এলাকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১১ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন এভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।রোববার সন্ধ্যা ৬টার পর আবারও সচল হবে লাইনগুলো।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *