পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোশ্যাল মিডিয়ায় নিজের ইমেজ, ফ্যান-ফলোয়ার আর লাইক বাড়াতে হেন জিনিষ নেই যা আজকাল করতে বাকি রাখছে মানুষ। এবার টিকটক ভিডিও করতে যেয়ে পানিতে ডুবে মারা গিয়েছে এক যুবক।
ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের ভাওয়ালনগর জেলায়। টিকটক ভিডিও করার সময় স্থানীয় সাদিকিয়া নামের একটি খালে ডুবে যায় ওই যুবক।
স্থানীয় গণমাধ্যম বলছে, মোহাম্মদ সুফিয়ান শেখ নামের ওই তরুণ বন্ধুদের সাথে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ঠিক তখন পা পিছলে পরে যান পাশের একটি খালে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। উদ্ধারকর্মীরা এসে পরে খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
এর আগে ভারতের উত্তরপ্রদেশে টিকটক ভিডিও করতে যেয়ে নিজের মাথায় গুলি করে এক কিশোর। এতে তার মৃত্যু হয়।
/এএ


