বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ৬

বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ৬

বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইকে ঘুরতে আসা এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের হুমায়ুনের ছেলে এনামুল মোড়ল (৩৪), গোপাল চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২০), মৃত রঞ্জিত চন্দ্র দাসের ছেলে তরুণী চন্দ্র দাস (২০), একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব মিয়া (২০), রবি রায়ের ছেলে উদয় রয় (২০) ও জাহাঙ্গীরের ছেলে ইলিয়াস (২১)।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, ৫ আগস্ট গাজীপুর থেকে ইজিবাইক নিয়ে দুই বন্ধুসহ এক কলেজছাত্রী উপজেলার জামালপুর এলাকার কাপাইশ গ্রামে ঘুরতে আসেন। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে ওই এলাকার বখাটে তিন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা মোবাইলে আরও পাঁচ বখাটেকে খবর দিয়ে আটজন মিলে কলেজছাত্রীর দুই বন্ধুকে কৌশলে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ছাত্রীকে তারা পাশের একটি লেবু বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কলেজছাত্রীর বুদ্ধিমত্তায় ধর্ষণ থেকে রক্ষা পায়। পরে ওই কলেজছাত্রী বখাটে সজিবের মোবাইল নম্বর নিয়ে তার নম্বর দিয়ে পালিয়ে যান। বাড়িতে গিয়ে ঘটনার কথা খুলে বললে কলেজছাত্রীর বাবা কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পরে কলেজছাত্রীর সহযোগিতায় বখাটে সজিবকে মোবাইল ফোনে ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। এরপর সজিবের মাধ্যমে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, এ ব্যাপারে থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মুর্তজা বশীর ১৯৬২ সালে আমিনা বশীরকে বিয়ে করেন। তিনি দুই মেয়ে মুনীরা বশীর ও মুনিজা বশীর ও এক ছেলে মেহরাজ বশীর যামীর বাবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *