ঢাকায় ৪ দিনে জব্দ সাড়ে ৬শ কেজি ইলিশ

ঢাকায় ৪ দিনে জব্দ সাড়ে ৬শ কেজি ইলিশ

নিজস্ব প্রতিবেদক : ইলিশ প্রজনন মৌসুমে ঢাকায় ইলিশ বিক্রি বন্ধ ও নানা সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ঢাকা জেলা মৎস্য কার্যালয়। গত কয়েক দিনে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। গত চার দিনে সাড়ে ছয়শ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ঢাকা জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ১ অক্টোবর ছিল অভিযানের প্রথম দিন। ওই দিনে ঢাকা মহানগরীতে ৩০টি আড়ত, ৫২টি বাজার ও ১৫টি সুপারশপ পরিদর্শন করা হয়। এতে মোট ৫৭০ কেজি ইলিশ ও ৪১ কেজি আফ্রিকান মাগুর জব্দ করে ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিন ২ অক্টোবর সাতটি দল ১১টি মৎস্য আড়ত, ৫০টি মাছবাজার ও ১৪টি সুপারশপ পরিদর্শন করে। এদিন মাত্র ৭৬ কেজি ইলিশ পাওয়া যায়, যা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। কর্মসূচির তৃতীয় দিন গত মঙ্গলবার সাতটি দল ১২টি মৎস্য আড়ত, ৫৫টি মাছবাজার ও ১৮টি সুপারশপে অভিযান পরিচালনা করে। এদিন কোথাও কোনো ইলিশ পাওয়া যায়নি। তবে ৬০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। আজ কর্মসূচির চতুর্থ দিনে সাতটি দল ১৩টি মৎস্য আড়ত, ৪২টি মাছবাজার ও ১৩টি সুপার শপে অভিযান পরিচালনা করেন। এতে সাড়ে ৫ কেজি ইলিশ ও ৩৩ কেজি পিরানহা মাছ জব্দ করে তিনটি এতিমখানায় এবং একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার ৫০০ কেজি আফ্রিকার মাগুর নয়টি এতিমখানায় বিতরণ করা হয়।

ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের জন্য ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মৎস্য অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের নিয়মিত অভিযান ২২ অক্টোবর পর্যন্ত চলবে। ঢাকা জেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর বলেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবরÑএই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ অথবা বিক্রয় নিষিদ্ধ ও দ-নীয় অপরাধ। তিনি জানান, ঢাকা মহানগরীতে ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর থেকে সাতটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। অধিদপ্তরের ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী ঢাকা মহানগরীর সমগ্র এলাকায় বিভক্ত হয়ে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *