জুতার তলায় ২৩ হাজার ডলার

জুতার তলায় ২৩ হাজার ডলার

যশোর প্রতিনিধি : জুতার তলায় ঢুকিয়ে ২২ হাজার ৭০০ মার্কিন ডলার পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর মোড় থেকে মাহমুদুল হাসান ওরফে লিটন (৩৫) নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।  বুধবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় মাহমুদুলকে আটক করে বেনাপোল বন্দর থানায় মানি লন্ডারিং মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মাহমুদুল হাসান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বৈরাটি গ্রামের আবদুল আজিজের ছেলে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুরে ভারত থেকে আসা মাহমুদুল নামের এক যাত্রীকে দেখে সন্দেহ হলে ক্যাম্পে ডেকে তল্লাশি করা হয়।

এ সময় তার পায়ে থাকা জুতার সোলের ভেতর থেকে ওই ডলার উদ্ধার করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, ভারত থেকে দেশে ফেরা ওই যাত্রী জুতার সোলের ভেতরে করে অবৈধভাবে ওই ডলার নিয়ে আসেন। উদ্ধার হওয়া ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা সমমূল্যের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *