প্রধানমন্ত্রীর নেতৃত্বেই রোহিঙ্গাদের দ্রুত সাহায্য দেয়া হয়েছে : কাদের

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই রোহিঙ্গাদের দ্রুত সাহায্য দেয়া হয়েছে : কাদের

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গাদের দ্রুত সাহায্য দিতে পেরেছে বাংলাদেশ। সোমবার সকালে কক্সবাজার শহরের হোটেল কক্সটুডেতে রোহিঙ্গাদের জন্য দেওয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তার পক্ষে থেকে ত্রাণ গ্রহণ করেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক।

মন্ত্রী বলেন, আজ রোহিঙ্গারা তৈরি করা শেডে উঠেছে। এটা শেখ হাসিনার ম্যাজিক। এসব আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার পাশপাশি তারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন মানবিক কারনে তাদের পাশে থাকবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাওয়া ৩০ লাখ টাকা পরে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে হস্তান্তর করেন ওবায়দুল কাদের। এ সময় সাবেক আইনমন্ত্রী আমির খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *