মসজিদে বিস্ফোরণে ঘটনা তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী

মসজিদে বিস্ফোরণে ঘটনা তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী

পাথেয় টােয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ঘটনা তদন্ত করা হবে।

তিনি বলেন, ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন নমুনা সংগ্রহ করছেন। ওই ঘটনা কেন ঘটলো, কীভাবে ঘটছে সেই ব্যাপারে তদন্ত হচ্ছে।আমি মনে করি এটি বের হবে।

রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঘটনায় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি মন্ত্রী পরিষদ সচিবকে বলেছি। অন্য সবার কাছে আমার নির্দেশ গেছে। বিদ্যুত ও গ্যাস সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এর কারণটা খুঁজে বের করা। এছাড়া সারা বাংলাদেশের অন্যান্য মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে ইচ্ছামতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটি মসজিদ গড়ে তুলছেন, সেটা একটা স্থাপনা করার আদৌ জায়গা কি না? যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়েছে কি না? সেইভাবে নকশাগুলি করা হয়েছে কি না? সেই বিষয়গুলো দেখা একান্ত প্রয়োজন, না হলে এ ধরনের ঘটনা-দুর্ঘটনা যেকোন সময়ে ঘটতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে বার্ন ইন্সটিটিউটে সামন্ত লাল আমাকে ম্যাসেজ পাঠিয়েছেন। প্রতিনিয়ত তিনি আমাকে ম্যাসেজ পাঠাচ্ছেন। রোগীর অবস্থা জানাচ্ছেন। অনেকজন এ পর্যন্ত মারা গেছেন। বাকি যারা তাদের অবস্থাও এতই খারাপ..। তারপরও চিকিৎসার সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। আল্লাহ যদি তাদের জীবনটা দিয়ে যায়।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, খুবই দুঃখজনক নামাজ পড়া অবস্থায় মসজিদে এ ধরনের বিস্ফোরণ। ওইটুকু একটা জায়গায় ৬টা এসি লাগানো। আবার শোনা যাচ্ছে গ্যাসের লাইনের ওপরেই নাকি এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। সাধারণত যেখানে গ্যাসের পাইপলাইন থাকে সেখানে নির্মাণ কাজ হয় না, জানি না এটা কতটা সত্য। জানি না রাজউক থেকে এটার পারমিশন দিয়েছে কি না? কারণ এখানে পারমিশন তো দিতে পারে না। দেয়া উচিত নয়। কারণ এতে সব সময় আশঙ্কার ব্যাপার থাকে। সেটাই এখন তদন্ত করে দেখা হবে।

সকলেই মসজিদে দান করেন উল্লেখ করে তিনি বলেন, আজকাল সকলের পয়সাও আছে। এয়ারকন্ডিশনও দিয়েছেন। সেখানে বিদ্যুত সরবরাহটা… কতটা লোড নিতে পারবে? সেই ক্যাপাসিটি ছিল কি না? সার্কিট ব্রেকার ছিলো কি না? সব বিষয়গুলো কিন্তু দেখতে হবে। অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে শেখ হাসিনা মুত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। যারা আগত আছেন যেন দ্রুত আরোগ্য লাভ করেন তার জন্য দোয়া করার কথা বলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *