নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় ঝড়ল ২০ প্রাণ

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় ঝড়ল ২০ প্রাণ

ওয়ার্ল্ড ডেস্ক ● নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতেয়াউ রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে গোচারণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পক্ষের মধ্যে লড়াই চলছে। এ নিয়ে গত সপ্তাহান্তের সর্বশেষ ব্যাপক সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে বলে ফুলানি রাখালরা ধারণা করছে।

এ ব্যাপারে গত সোমবার রাতে সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি প্লাতেয়াউ রাজ্যে সম্প্রতি ২০ জন নিহত হওয়ার খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।   বিবৃতিতে আরও বলা হয়, এ সহিংসতা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বুহারি তাৎক্ষণিকভাবে এ সহিংসতা বন্ধে সামরিক ও পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।  এছাড়া ভবিষ্যতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে যাতে এ ধরণের কোনো হামলার ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে তিনি পরিকল্পনা নেয়ারও নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *