জমিয়তুল উলামার প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু

জমিয়তুল উলামার প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু

নিজস্ব প্রতিবেদক  ● আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে গঠিত বাংলাদেশ জমিয়তুল উলামার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে শনিবার দশটায়। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী জানান, যথাসময়ে ইনশাআল্লাহ কর্মশালা শুরু হবে। ইতোমধ্যেই আমাদের সদস্যদেরকে জানানো হয়েছে।

এ সময়ে কেন কর্শমালা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। হঠাৎ করেই কোনো প্রোগ্রাম নয়।

উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। চিকিৎসা শেষ হয়েছে। যেকোনো সময় দেশে ফিরবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ জমিয়তুল উলামার যেকোনো স্তরের সদস্যগণ এ কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। শনিবার সকাল দশটা থেকে রবিবার বিকাল পর‌্যন্ত এ কর্মশালা চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *