চুয়েটে ‘ইইই ডে’ উদ্‌যাপন

চুয়েটে ‘ইইই ডে’ উদ্‌যাপন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ইইই ডে-২০১৭’ উদ্যাপিত হয়েছে। ১৬ অক্টোবর ইইই বিভাগের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় আনন্দ র‌্যালির মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় রঙ-বেরঙের ফেস্টুন-ব্যানার হাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের সব বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়ে থাকে। বাকিটা নিজেদেরই অর্জন করে নিতে হয়। পরবর্তীতে কর্মজীবনে গিয়ে নিজেদের পারফরমেন্স দেখাতে হয়। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, চুয়েটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

চুয়েটের প্রত্যেক শিক্ষার্থী যাতে বিশ্বমাানের প্রকৌশলী হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে সেজন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব। এদিকে ‘ইলেকট্রিক্যাল ডে-২০১৭’ উপলক্ষে ইইই বিভাগের সেমিনার কক্ষে ‘রিসার্চ মেথডলজি ফর ইয়াং রিসার্চারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল ‘সার্কিট অলিম্পিয়াড’, শিক্ষক-শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সংবাদ বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *