একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬৭

একদিনে আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট চার হাজার ৯১৩ জনের মৃত্যু হলো।

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৩৩৬ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *