মাধবপুর (হবিগঞ্জ প্রতিনিধি) ● হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি চোরাই চা পাতা ও ১৯ বোতল ভারতীয় মাদক জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার মাধবপুর ও সাতছড়ি এলাকা থেকে এই চা পাতা ও মদ জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, সকালে মাধবপুরের চিমটিবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান আহমেদসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি চা পাতা জব্দ করেন। এর আনুমানিক মূল্য সাড়ে ৮ টাকার টাকা। চা পাতাগুলো পাচারকারীরা ভারতে নিয়ে যাচ্ছিল বলেও জানান তিনি।
এদিকে একইদিন সকালে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার লোকমান হাকিমসহ একদল বিজিবি সদস্য ওই এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করেন। এ সময় মাদক বিক্রেতারা পালিয়ে যায়। জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য সাড়ে ২৮ হাজার টাকা।


