দক্ষিণাঞ্চলে যাতায়াতে বিকল্প নৌরুট খোঁজার তাগিদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে বিকল্প নৌরুট খোঁজার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নোডাল পয়েন্টসহ অন্যান্য দিকে ভালো অবস্থানে থাকায় মৈনট ঘাট নৌরুট ভালো বিকল্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ বৈশিষ্টের নদী হওয়ায় শুধু নৌরুটের জন্য নয়, নদী বাঁচাতেও পরিকল্পিত ড্রেজিং চালিয়ে যেতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
যমুনা আর গঙ্গার প্রবাহের যোগফল উন্মত্ত পদ্মা। শতশত কিলোমিটারের যুথবদ্ধ পলি এ নদীর বুকজুড়ে। তাই এর চরিত্রও আগ্রাসী। ক্ষণে ক্ষণে দিক বদলানো, ভাঙা গড়া এর বাস্তব বৈশিষ্ট্যে। কিন্তু নদীর দু’পাড়ের মানুষের ভোগান্তি কি চিরদিনের। সামনে শুকনো মৌসুমীকে কি ভোগান্তি আরো বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, উন্নত স্থায়ী ড্রেজিংয়ের পরিকল্পনা হতে পারে একমাত্র সমাধান।
একজন বিশেষজ্ঞ বলেন, ‘পদ্মা সেতুর যে সাইডটা এটা ভুল জায়গায় করা হয়েছে। এটা হওয়া উচিত ছিলো মৈনট ঘাটে। কিন্তু রাজনৈতিক কারণে এই সাইডে চলে আসছে।’ পদ্মা সেতু অনেক এগিয়েছে। এ সেতু হলে আর রুটটারই দরকার হবে না। আর যেহেতু জনভোগান্তি কমছে না, তাহলে কি বন্ধ করে দেওয়া উচিত এ রুট- প্রশ্ন ছিলো বুয়েটের পানি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মতিনের কাছে। তিনি বলেন, ‘এটা তো নরমাল। যে রুটটা ড্রেজিং করে করে রাখতে হয়। যেহেতু বর্ষা শেষ হয়ে গেছে পলি জমে গেছে।’
নদী বাঁচাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দূরদর্শী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।


