তামিমের নেতৃত্বে আস্থা রাখছেন ডোমিঙ্গো

তামিমের নেতৃত্বে আস্থা রাখছেন ডোমিঙ্গো

তামিমের নেতৃত্বে আস্থা রাখছেন ডোমিঙ্গো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিনায়ক হিসেবে তামিম ইকবালের সামর্থ্য নিয়ে প্রশ্নটা নতুন নয়। যদিও পূর্ণ মেয়াদে টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ার পর এখনো কোন ম্যাচই খেলতে পারেনি বাংলাদেশ দল। করোনা থাবায় ৭ মাসের বেশি সময় দলকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় কাটছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। ঘরোয়া ক্রিকেট কিংবা ভারপ্রাপ্ত হিসেবে জাতীয় দলকে দেওয়া নেতৃত্ব অবশ্য ব্যর্থতার ছাপেই রেখেছেন তামিম।

এদিকে চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশকে নেতৃত্ব দেওয়ার পর কোচ রাসেল ডোমিঙ্গোর সুযোগ হয়েছে প্রথমবারের মত তামিম ইকবালের অধিনায়কত্ব দেখান। যদিও যথারীতি এখানেও ব্যর্থ তামিম, ৪ ম্যাচের তিনটিতে হেরে তার দল বিদায় নিয়েছে ফাইনালের আগেই। কিন্তু এই কয়টি ম্যাচ দয়ে এখনই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমকে মাপতে নারাজ ডোমিঙ্গো।

আন্তর্জাতিক ক্রিকেট তামিমের নেতৃত্ব দেওয়া তিনটি ওয়ানডে ও একটি টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো বেশ আশাবাদী অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে নিয়ে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিমের অধিনায়কত্ব প্রসঙ্গে ডোমিঙ্গো বলেন, দঅধিনায়কত্ব ও নেতৃত্বের ধরণ নিয়ে তামিমের সঙ্গে আলোচনা হয়েছে আমার। সে কীভাবে এগুতে চায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের এখনও কয়েকটি বিষয় নিয়ে কাজ করার বাকি আছে। কেবল তিনটি ম্যাচ দেখে তাকে বিচার করা কঠিন।

দসে এখানে এমন কিছু বোলার ব্যবহার করেছে যাদের সম্পর্কে খুব একটা জানে না। আবার এমন কিছু ব্যাটসম্যানের সঙ্গে খেলেছে যাদের সঙ্গে আগে খেলেনি। সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। খেলাটা সম্পর্কে তার ভালো ধারণা আছে। তাছাড়া খেলোয়াড়রা তাকে সম্মানও করবে। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে খুব ভালো নেতা হয়ে উঠবে তামিম।

এদিকে চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপে সাধারণ মানের ব্যাটিং প্রদর্শন সত্ত্বেও ব্যাটসম্যানদের পারফরমেন্সে বিরক্ত নন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মুশফিকুর রহিম ও কিছু তরুণ ব্যাটসম্যান নিজেদের সেরাটা দিয়েছেন। আর বেশিরভাগ ব্যাটসম্যানরাই উইকেটের কারণে নিজেদের মেলে ধরতে পারেননি। ব্যাটসম্যানদের যখন এই ধরণের উইকেটে ধৈর্য্য ধরতে হয় তখন তারা ঝুঁকিপূর্ণ শট খেলে বা জোরে শট খেলতে গিয়ে আউট হয়েছেন।

এরপররও ডমিঙ্গোর মনে করেন ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা অন্যায়, কারণ তারা দীর্ঘদিন পর এখানে ক্রিকেট খেলছে। তিনি বলেন, আমি খুব খুশি. আমি মনে করি, টুর্নামেন্টে ভালো খেলা হচ্ছে। মাঠে ছেলেরা কঠোর চেষ্টা করছে, বোলাররাও যেভাবে বোলিং করেছে, তা আপনি দেখুন। অবশ্যই, আমরা যদি আরও কিছু রান পেতাম, তাহলে আরও ভালো লাগত। তবে আমি মনে করি প্রত্যেককে বুঝতে হবে যে, খেলোয়াড়রা প্রায় সাত মাস কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি।

ডমিঙ্গো আরও বলেন, দলে যোগ দেয়া কিছু ব্যাটসম্যান গত সপ্তাহে বা দুই সপ্তাহ আগে যোগ দিয়েছে। একজন কোচ হিসাবে আমার কাছে প্রধান বিষয় নিশ্চিত করা ছিল যে, ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকল ম্যাচই প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হয়েছে। উইকেট খুব সহজ ছিল না। কিছু তরুণ খেলোয়াড় ভাল পারফরম্যান্স করেছে। মুশফিক, রিয়াদ ও তামিমের মতো সিনিয়রা রান পেয়েছে। আসল কথা হলো, ছেলেরা কিছুটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *