সপ্তাহে ১০ হাজারের বেশি বিদেশির ওমরাহ পালনের সুযোগ

সপ্তাহে ১০ হাজারের বেশি বিদেশির ওমরাহ পালনের সুযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী এক নভেম্বর থেকে ওমরাহ চালুর তৃতীয় ধাপে সপ্তাহে ১০ হাজারের বেশি বিদেশি ওমরাহযাত্রী অংশগ্রহণ করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করা যাবে বলে জানায় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে ওমরাহ পালনের সুবিধার্থে কভিড-১৯-এর বিস্তার কম এমন গ্রিন জোনধারী বিশ্বের ৩৩টি শহরে বিমান চলাচলের ঘোষণা দেয় সৌদি এয়ারলাইনস। এদিকে সৌদি আরবের পাঁচ শর বেশি ওমরাহ কম্পানি নিজেদের কাজ আবারও শুরু করে।

ওমরাহ কম্পানির বিনিয়োগকারী আহমেদ বাজাইফার বলেন, প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার হাজি সৌদি আরবে পৌঁছতে পারবেন।’ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওমরাহ কম্পানিগুলো ওমরাহযাত্রীদের প্রয়োজনীয় কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন জানান তিনি।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা মতে, ১৮ থেকে ৫০ বছর বয়সীরা ওমরায় অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁদের অবশ্যই করোনা নেগেটিভ হওয়ার প্রমাণস্বরূপ পিসিআর পরীক্ষার সার্টিফিকেট প্রদান করতে হবে। দেশ ত্যাগের ৭২ ঘণ্টা আগে ওমরাহযাত্রীর সার্টিফিকেট নিজ দেশের কোনো বিশ্বস্ত ল্যাবরেটরি থেকে অনুমোদিত হতে হবে।

ওমরাহ পালন ও মসজিদে নামাজ আদায়ের জন্য ওমরাহযাত্রীদের অবশ্যই যথানিয়ম অনুসরণ করে ইতামারনা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তা ছাড়া মসজিদে নববিতে গমন ও রওজা জিয়ারতের জন্যও নিবন্ধন করতে হবে।

তা ছাড়া ওমরাহযাত্রীদের ফিরে আসার ফ্লাইটও নিশ্চিত করতে হবে। বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহযাত্রীদের ৫০ সদস্য করে একেকটি দল গঠন করা হবে। তা ছাড়া প্রত্যেক যাত্রীকে কমপক্ষে তিন দিনের কোয়ারেন্টিনের বাসস্থান নিশ্চিত করতে হবে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *