মিথ্যা ধর্ষণ মামলা করায় পাঁচ বছরের কারাদণ্ড

মিথ্যা ধর্ষণ মামলা করায় পাঁচ বছরের কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালত জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করার দায়ে মামলার বাদী লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলায় ২০১৯ সালের ২২ জুন নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা রুমে শুয়েছিলেন। একই গ্রামের রুহুল আমিন রাতে কৌশলে ঘরের দরজা খুলে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। পরে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।

ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় লিলিফা বানুকে পাঁচ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে আসামি রুহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *