মেধাবীদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত

মেধাবীদের গোল্ডেন ভিসা দেবে আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের আলোচিত দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটিতে বসবাসরত ১০ শ্রেণির লোকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইটে এ ঘোষণা দেন। তিনি জানান, নির্দিষ্ট নিয়ম-নীতি অনুসরণকারীদের লোভনীয় এ সুবিধা ভোগের সুযোগ দেওয়া হবে।

আরব নিউজের খবরে বলা হয়, ডক্টরেট সার্টিফিকেটধারী ও চিকিৎসকরা গোল্ডেন ভিসা পাবে। এ ছাড়া কম্পিউটার, ইলেকট্রনিকস, প্রগ্রামিং, ইলেকট্রিক্যাল এবং বায়োটেকনোলজি প্রকৌশলীরাও ভিসা পেতে আবেদন করতে পারবে। উল্লিখিতরা ছাড়াও কারিগরি পেশায় অভিজ্ঞদেরও বিবেচনায় রাখা হয়েছে।

আরব আমিরাতে পড়াশোনাকারী হাই স্কুলের টপ পজিশনের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ৩.৮ ও এর থেকে ওপরে জিপিআই অর্জন করেছে তারাও গোল্ডেন ভিসা নিতে পারবে। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পরিবারও ভিসার জন্য আবেদন করতে পারবে।

শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, দেশের কল্যাণ ও অগ্রযাত্রায় মেধাবী ও প্রতিভাবানদেরও সঙ্গে রাখতে প্রকল্পটি তারা চালু করেছেন।

সূত্র : আরব লোকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *